নিরপেক্ষতা ও নাগরিকবান্ধব আচরণ করতে সেনাপ্রধানের নির্দেশ

নিরপেক্ষতা ও নাগরিকবান্ধব আচরণ করতে সেনাপ্রধানের নির্দেশ
Advertisement
Advertisement

সামরিক-বেসামরিক প্রশাসনকে পেশাদারত্ব, নিরপেক্ষতা ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে আসন্ন নির্বাচনের দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার রংপুরে সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দশনা দেন।

রংপুর সার্কিট হাউজে আয়োজিত এ মতবিনিময় সভায় জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সামরিক-বেসামরিক প্রত্যেক প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভা শেষে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে সেনাসদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রখেন। এ সময় তিনি সর্বোচ্চ পেশাদারত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সবাইকে নাগরিকবান্ধব আচরণের নির্দেশ দেন।

সেনাপ্রধানের রংপুর এরিয়া পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া এবং সেনাসদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad