স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবি: বাসস
Advertisement
Advertisement

পিপলস ব্যাংকের চেয়ারম্যান (প্রস্তাবিত) আবুল কাশেম ও তার স্ত্রী স্বপ্না কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় এ আদেশ দেওয়া হয়।

এছাড়া আবুল কাশেম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৩৪টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদ আবুল কাশেম ও স্বপ্না কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আলাদা দুটি আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমের বিরুদ্ধে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাঠানো এবং তা পুনরায় ব্যাংকিং চ্যানেলে দেশে এনে বৈধ করার অভিযোগ রয়েছে। অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।

তদন্তে জানা যায়, আবুল কাশেম স্ত্রীসহ যেকোনো সময় দেশ থেকে পালিয়ে যেতে পারেন এমন শঙ্কা থেকেই আদালতের দ্বারস্থ হয়েছে দুদক। তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা না গেলে অভিযোগ প্রমাণ করা দুরূহ হয়ে পড়বে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad