নিজের লড়াইয়ের গল্প বললেন হিনা খান

নিজের লড়াইয়ের গল্প বললেন হিনা খান
Advertisement
Advertisement

ভারতীয় টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন হিনা খান। এ অভিনেত্রী মাত্র ৩৬ বছর বয়সে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। ‘বিগবস’-এ যোগ দিয়ে বিশেষ পরিচিতি পেয়েছিলেন। কিন্তু সে সব খ্যাতি, জৌলুস মাঝপথে ছেড়ে চিকিৎসায় সময় দিতে হয়েছিল তাঁকে। গত এক বছর ধরে চিকিৎসার মধ্যেই রয়েছেন। প্রতিটি মুহূর্তের খতিয়ান তিনি তুলে ধরেছেন সমাজিক যোগাযোগমাধ্যমে। যাতে সাধারণ মানুষ তার লড়াই থেকে অনুপ্রাণিত হতে পারে।

হিনা নিজে হাতে নিজের মাথার রেশমি চুল কেটে ফেলেছিলেন, ক্যাথিটার হাতে হেঁটে গিয়েছেন হাসপাতালের কেবিনের দিকে— শেয়ার করেছেন সেসব ভিডিও। আবার বিয়েও করে ফেলেছেন এই অসুস্থতার মধ্যে। দীর্ঘ দিনের সম্পর্ক তার রকি জয়সওয়ালের সঙ্গে। তাকেই বিয়ে করেছেন। আর ছোট পর্দায় ফিরেছেনও রকির সঙ্গে জুটি বেঁধেই। এক রিয়্যালিটি অনুষ্ঠান ‘পতি পত্নী অউর পঙ্গা’-তে তাদের দেখা যাচ্ছে এই মুহূর্তে। শোনা যাচ্ছে, এই অনুষ্ঠানে যোগ দেবেন বলেই নাকি তড়িঘড়ি বিয়ে করে ফেলেছেন তিনি। কিন্তু হিনার হাতে কাজ নেই।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হিনা জানান, অসুস্থতার জন্য অনেক কাজ ছেড়ে দিতে হয়েছিল। এখন তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। কিন্তু বুঝতে পারছেন কেউ তাকে কাজের জন্য ডাকছে না। অভিনেত্রী বলেন, ‘আমি কাজ করতে চাই। কেউ আমাকে সরাসরি বলেননি, ‘তুমি এখনও পুরোপুরি সুস্থ নও’। কিন্তু আমি বুঝতে পারি, মানুষ ইতস্তত করছে আমার অসুস্থতার কারণে।’

তবে, একেবারে অবুঝ নন হিনা। তিনি নিজেও মনে করেন এই অস্বস্তি স্বাভাবিক। অভিনেত্রী বলেন, ‘আমি তাদের জায়গায় থাকলেও হয়তো হাজার বার ভাবতাম কাজের আগে। আমি অডিশন দিতে প্রস্তুত। কিন্তু গত এক বছরে কেউ আমাকে ডাকেনি।’ সব প্রতিবন্ধকতা সরিয়ে কাজে ফিরতে চান হিনা খান। তিনি স্পষ্ট বলেন, ‘আমি যে কোনও কাজ করতে প্রস্তুত। দয়া করে আমাকে ডাকুন।’

‘রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’, ‘কসৌটি জিন্দেগি কে ২’-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন হিনা। কাজ করেছেন, ‘বিগবস্‌ ১১’ বা ‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৮’-এর মতো রিয়্যালিটি অনুষ্ঠানে। এই মুহূর্তে, স্বামী রকির সঙ্গে তাকে দেখা যাচ্ছে ‘পতি পত্নী অউর পঙ্গা’-তে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad