এনসিপি নেতার চাঁদাবাজি সংক্রান্ত কথোপকথন, ভিডিও ভাইরাল

এনসিপি নেতার চাঁদাবাজি সংক্রান্ত কথোপকথন, ভিডিও ভাইরাল
চট্টগ্রামে এনসিপির নগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিন। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে ৫ লাখ টাকা চাইতে শোনা যায়।

 ভিডিওটিতে দেখা যায়, আফতাব হোসেন রিফাত নামে এক ব্যক্তি মেসেঞ্জারে নিজামের সঙ্গে কথা বলছেন, যা অন্য একটি ফোনে রেকর্ড করা হয়।

আফতাব আন্দোলন বন্ধ না হলে করণীয় জানতে চাইলে নিজাম বলেন, ‘আন্দোলন বন্ধ করাব। তোমারে দিছে, টাকা দিছে?’ উত্তরে আফতাব জানান, ‘পাঁচ’। এরপর নিজামকে আরও পাঁচ লাখ টাকা নেওয়ার পরামর্শ দিতে শোনা যায়।

দলীয় সূত্রে জানা গেছে, আফতাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক সমন্বয়ক।

আরও পড়ুন

ভিডিওটি ফেসবুকে আপলোড করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম। তার দাবি, সাইফপাওয়ার টেকবিরোধী আন্দোলন দমাতে নিজাম টাকা আত্মসাৎ করেছেন।

নিজাম অভিযোগ অস্বীকার করে বলেন, ভিডিওটি পুরোনো এবং রাজনৈতিকভাবে তাকে কোণঠাসা করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।

এনসিপি চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক জানান, নতুন অভিযোগের বিষয়ে নিয়ম অনুযায়ী ব্যাখ্যা চাওয়া হবে।

এর আগে, গত ৫ জুলাইও নিজামের বিরুদ্ধে দুই কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিলেন এক নারী।

গত ২৩ এপ্রিল এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠক রাসেল আহমেদের নেতৃত্বে ‘বন্দর রক্ষা আন্দোলন’ নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইস্যুতে কাস্টমস মোড়ে মিছিল ও সমাবেশ করেছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad