নিখোঁজের পরদিন পুকুরে ভেসে উঠল যুবকের মরদেহ

নিখোঁজের পরদিন পুকুরে ভেসে উঠল যুবকের মরদেহ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

জামালপুরের বকশীগঞ্জের পুকুর থেকে নিখোঁজ এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।

মারা যাওয়া ব্যক্তির নাম ইশতিয়াক হোসেন (৩৮)। তিনি সাতানী পাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, ইশতিয়াক দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা থেকে ইশতিয়াক হোসেন নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে গ্রামের হারুন অর রশিদের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে ইশতিয়াকের মরদেহ শনাক্ত করেন।

স্বজনদের ধারণা, পুকুরপাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ মৃগী রোগের তীব্রতা বাড়ায় তিনি পানিতে পড়ে যান। পরে আর পানি থেকে উঠতে না পেরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad