নাটোরে নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। আহত দেওয়ান মামুন পুলিশ লাইন্সে কর্মরত রয়েছেন।
পুলিশ সুপার আব্দুল ওয়াহাব জানায়, বিদেশি নাগরিকের নিরাপত্তা ডিউটি শেষে শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাইন্সের ভেতর নিজ বাসায় ফিরেন তিনি। এসময় তার ব্যবহৃত পিস্তলটি বিছানার ওপর রেখে বাথরুমে যান। তখন তার ছেলে পিস্তল নিয়ে খেলার সময় মিস ফায়ার হয়ে এসআই দেওয়ান মামুন বাম পায়ে গুলিবিদ্ধ হন।
পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ সুপার আব্দুল ওয়াহাব প্রাইভেট ক্লিনিকে গুলিবিদ্ধ এসআইকে দেখতে গিয়ে জানান, এটি দুর্ঘটনাবশত হয়েছে। বিষয়টি তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।


