নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
Advertisement
Advertisement

নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের রবিউল ইসলামের ছেলে অটো চালক ফাহিম মিয়া (৩০), আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) এবং আজিজুল ইসলামে ছেলে সিয়াম মিয়া (২২)।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে ইজিবাইকে করে মাধবদী থেকে রাইনাদী এলাকায় যাচ্ছিলেন তারা । ইজিবাইকটি মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী দ্রুত গতির একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজন এবং শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় অন্য জনের মৃত্যু হয়।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, দ্রুত গতির যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলের বাসটি জব্দ করলেও পালিয়ে গেছে বাসের চালক ও সহযোগী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad