নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার মূল আসামি নূরা গ্রেপ্তার

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার মূল আসামি নূরা গ্রেপ্তার
নরসিংদীতে কিশোরী ধর্ষণের মূল আসামি নূরা গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নরসিংদীতে ধর্ষণের শিকার কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যার ঘটনায় করা মামলার মূল আসামি নূর মোহাম্মদ নূরাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা থেকে নূর মোহাম্মদকে এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে অন্যজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর আসামির নাম হজরত আলী।

নরসিংদী জেলার মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন টাইমস অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার মোট নয় আসামির মধ্যে সাতজনকে গ্রেপ্তার করল পুলিশ।

আরও পড়ুন

এর আগে বৃহস্পতিবার রাতে বাদী হয়ে ৯ জনকে আসামী করে মামলাটি করেন কিশোরীর মা। বৃহস্পতিবার রাতে ৫ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান, ইমরান দেওয়ান, মো. এবাদুল্লাহ, আইয়ুব আলী এবং মো. গাফফার।

১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ছয় জন ওই কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে স্থানীয় মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহমদ আলী দেওয়ান এর বিচার করার দায়িত্ব নেন। তবে তারা মোটা অংকের টাকা খেয়ে কোনও বিচার না করেই পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পাশাপাশি কিশোরীর পরিবারকে গ্রাম ছাড়তে চাপ দেয়।

গত বুধবার রাতে মেয়েকে খালার বাড়িতে রাখতে যাচ্ছিলেন বাবা। পথে নূরার নেতৃত্বে ছয় বখাটে বাবার কাছ থেকে কিশোরীকে অপহরণ করে। পরদিন সকালে বিলপাড় ও দড়িকান্দী এলাকার মাঝামাঝি একটি সরষেখেতে কিশোরীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad