রামপুরায় শিশুহত্যা: বিচার নিশ্চিতের আশ্বাস নাহিদের

রামপুরায় শিশুহত্যা: বিচার নিশ্চিতের আশ্বাস নাহিদের
নাহিদ ইসলাম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকার রামপুরায় পাশবিক নির্যাতনের পর হত্যার শিকার শিশুর পরিবারের সঙ্গে দেখা করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। নিহত শিশুর মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি বিচার নিশ্চিতের আশ্বাস দেন।

শুক্রবার রাতে ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ঘটনাটি জেনে তিনি নিজে পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং পুরো ঘটনা বিস্তারিত শুনেছেন।

তিনি জানান, ‘ব্যক্তিগত কিছু দ্বন্দ্বের কথা উনি বলছেন, এলাকার কিছু দ্বন্দ্বের কথাও বলেছেন। আমরা তথ্যপ্রমাণ ও তদন্ত ছাড়া আগাম কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’

ভুক্তভোগী পরিবারের সঙ্গে সর্বাত্মকভাবে আছেন জানিয়ে তিনি স্পষ্ট করে বলেন, ‘যে কোনো মূল্যে এই কন্যা শিশু হত্যার বিচার আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। শিশুটির মাকেও এই আশ্বাস ও আস্থা দেওয়া হয়েছে।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ ঘটনায় জড়িত ছিল, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। এলাকার যত বড় প্রভাবশালী তারা হোক না কেন, বাড়িওয়ালা হোক বা অন্য কেউ, সেটা বিবেচনায় নেওয়া হবে না।’

আরও পড়ুন

তিনি জানান, পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে এবং দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করা হবে। ২৪ ফেব্রুয়ারি ঘটনার দিনই তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে ফোনে কথা বলেছেন বলেও উল্লেখ করেন।

নাহিদ ইসলাম বলেন, যাদের বিরুদ্ধে সন্দেহ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিষয়টি খতিয়ে দেখছে। ইতোমধ্যে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

‘আশা করি দ্রুতই বাকিদেরও গ্রেপ্তার করা হবে। আমরা সবাই মিলে ন্যায়বিচার নিশ্চিত করব, এটা আমাদের ওয়াদা’ বলেন তিনি।

গত ২৪ ফেব্রুয়ারি রামপুরার উলন এলাকা থেকে ৬ বছরের ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad