নড়াইলে বাস উল্টে আহত ২০

নড়াইলে বাস উল্টে আহত ২০
ছবি: টাইমস
Advertisement
Advertisement

নড়াইল-যশোর মহাসড়কের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে শিশু ও নারীসহ অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

শনিবার রাত পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, যশোর থেকে নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে একটি ব্যাটারি চালিত ভ্যান সাইড দিতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে উল্টে যায়। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর