নওগাঁয় মাছ ধরতে গিয়ে ২ যুবকের মৃত্যু

নওগাঁয় মাছ ধরতে গিয়ে ২ যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নওগাঁর পোরশায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কাতকইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কাতকইল (বিলপাড়ার) গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহাবুর হোসেন একই গ্রামের ও মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ।

নিহত আব্দুল আজিজের প্রতিবেশী বড় ভাই তোফায়েল আহমেদ বলেন, ‘সকালে বৈদ্যুতিক মটর দিয়ে পানি শুকিয়ে মাছ ধরে ১০টার দিকে বাসায় আসে। এরপর দুপুর ১টার দিকে আবার মাছ ধরার জন্য সেখানে যায়। তারা পূর্বে বৈদ্যুতিক মটর চালু করে রেখে এসেছিল।

এর মধ্যে কোনো একসময় বৈদ্যুতিক তার লিকেজ হয়ে পানিতে বিদ্যুৎ সংযোগ পায়। পানিতে নামতেই প্রথমে মাহবুবুর রহমান বিদ্যুতের শক খেয়ে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে আব্দুল আজিজও বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। ঘটনাস্থলের পাশে কাজ করছিলেন নিহত মাহবুবুর রহমানের চাচা ফারুক হোসেন। এরপর তিনি অন্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করে নিয়ে আসে, ততক্ষণে তারা মারা যান।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad