তথ্য গোপনে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

তথ্য গোপনে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

তথ্য গোপন করে রিট করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছে হাইকোর্ট। এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে এই অর্থ জমা দিতে হবে। পরে সেই অর্থ আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসায় ব্যয় করা হবে।

বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

তিনি সাংবাদিকদের জানান, জিপিএইচ ইস্পাতের একজন ঋণখেলাপি ও সিআইপি মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি তালিকা থেকে অব্যাহতি ও মর্যাদা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন। রিট খারিজ হওয়ার পর আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করা হয়। বিষয়টি বিচারাধীন থাকা সত্ত্বেও তা গোপন করে নতুন রিট করা হয়। রাষ্ট্রপক্ষ আগের মামলার ইতিহাস তুলে ধরলে আদালত জিপিএইচ ইস্পাতকে এই জরিমানা করে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আদালতের আদেশ পেতে তথ্য গোপন করা বিচারপ্রক্রিয়ার সঙ্গে প্রতারণা। এটি আদালতের প্রতি অসততা রোধে শক্ত বার্তা। রাষ্ট্রপক্ষ বিষয়টি আদালতের নজরে আনলে রিটকারী প্রতিষ্ঠানের আইনজীবীরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। পূর্বের মামলার তথ্য তাদের জানানো হয়নি বলে তারা দাবি করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad