দেশে ‘স্টারলিংক’ চালু, মিলবে উচ্চগতির ইন্টারনেট

দেশে ‘স্টারলিংক’ চালু, মিলবে উচ্চগতির ইন্টারনেট
'স্টারলিংকের' অফিসিয়াল এক্সে বাংলাদেশে পরিষেবা চালুর ঘোষণা। ছবি: স্ক্রিনশট
Advertisement
Advertisement

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘স্টারলিংক’।

প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ বিষয়টি নিশ্চিত করেছে। ‘স্টারলিংক’ অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও এই ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার ফয়েজ আহমদ ফেসবুক পোস্টে জানান, সোমবার বিকেলে স্টারলিংক তাকে ফোন করে বাংলাদেশে সেবা শুরুর বিষয়টি অবহিত করে। এর মাধ্যমে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ৯০ দিনের মধ্যে সেবা চালুর নির্দেশনা বাস্তবায়িত হলো।

শুরুর দিকে ‘স্টারলিংক রেসিডেন্স’ ও ‘রেসিডেন্স লাইট’ নামে দুটি প্যাকেজ চালু থাকবে। যথাক্রমে মাসিক খরচ ৬ হাজার ও ৪ হাজার ২০০ টাকা। এককালীন সেটআপ খরচ ৪৭ হাজার টাকা। তবে এসব প্যাকেজে কোনো ডেটা বা গতি সীমাবদ্ধতা থাকবে না—সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা যাবে।

ফয়েজ আহমদ বলেন, ‘খরচ তুলনামূলক বেশি হলেও এটি প্রিমিয়াম গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করবে। দেশের দুর্গম এলাকায় যেখানে এখনো ফাইবার সংযোগ পৌঁছায়নি, সেখানে এই সেবা ডিজিটাল প্রবেশাধিকারের নতুন দিগন্ত উন্মোচন করবে।’

এছাড়া সংবাদ মাধ্যম, এনজিও, উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের জন্য বছরব্যাপী নির্ভরযোগ্য ইন্টারনেট সেবার সুযোগ তৈরি হলো।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad