বিদ্যুতের দাম প্রতি ইউনিট দেড় টাকার বেশি বাড়ল

বিদ্যুতের দাম প্রতি ইউনিট দেড় টাকার বেশি বাড়ল
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

খুচরা ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবারের এ ঘোষণা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে (খুচরা) বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। দাম বৃদ্ধির হার ১৬ দশমিক ৬৮ শতাংশ।

অন্যদিকে পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাইকারিতে দাম বৃদ্ধির হার ১৯ দশমিক ৮৫ শতাংশ।

এর আগে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ মে দু’দিন ব্যাপী গণশুনানি আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।

চলতি জুন মাসের ১ তারিখ থেকে বিদ্যুতের এই বাড়তি দাম কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad