সেই মায়ের মৃত্যুর ঘটনা তদন্তে রিট

সেই মায়ের মৃত্যুর ঘটনা তদন্তে রিট
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার মিরপুর-১১ নম্বরে একটি বাসা থেকে নুরজাহান বেগম নামে চার সন্তানের মায়ের লাশ উদ্ধারের ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে মানবাধিকার কমিশনের মাধ্যমে তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়াও তার মৃত্যুর ঘটনা পুলিশের মাধ্যমে তদন্তের নির্দেশনাও চাওয়া হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার জনস্বার্থে এ রিট করেন।

গত রোববার রাতে মিরপুরের একটি বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাট থেকে ওই বৃদ্ধা মায়ের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করেন তার মেয়ে ফাতিমা নাসরিন সুলতানা (৫২)। নুরজাহান বেগমের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলেদের মধ্যে একজন যুগ্ম সচিব, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আরেকজন কানাডাপ্রবাসী। তবে, স্থানীয়দের দাবি, তারা কেউ নিয়মিত মায়ের খোঁজখবর নিতেন না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad