দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: জাহিদ হোসেন

দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: জাহিদ হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। ছবি: জাহিদ হোসেনের ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া
Advertisement
Advertisement

গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন।

এসব ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যত ষড়যন্ত্রই আসুক, দেশ বিরোধী, দেশের স্বাধীনতাবিরোধী… সব ষড়যন্ত্র আমরা সবাইকে সঙ্গে নিয়ে মোকাবেলা করতে চাই।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোটের উদ্যোগে ‘আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ও নির্বাচন বানচালের চক্রান্ত রুখে দাও’ শীর্ষক সমাবেশে এসব কথা বলেন জাহিদ হোসেন।

উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা অতীতে গণতন্ত্র ফেরানোর আন্দোলনে আমাদের পাশে ছিলেন, এখনো আছেন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযাত্রায়ও আপনারা তার পাশে থাকবেন, এই প্রত্যাশা করি।’

আরও পড়ুন

‘আগামীর বাংলাদেশ’ কেমন হবে, তার প্রতিটি হিসাব বিএনপিসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সম্মিলিতভাবে জুলাইয়ে ৩১ দফা কর্মসূচিতে ঘোষণা করেছে বলে দাবি করেন জাহিদ হোসেন। ওই কর্মসূচিকেই তিনি আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, রাজপথে থেকে এমন একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলবো যেখানে ফ্যাসিবাদ কিংবা ফ্যাসিবাদের দোসররা কোনো ধরনের সুযোগ পাবে না।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন মোস্তফা জামাল হায়দার, শাহাদাত হোসেন সেলিম, সৈয়দ এহসানুল হুদা, মুফতি গোলাম মহিউদ্দিন ইকরামসহ ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর