দুর্গাপুর, মেহেরপুর ও দেবহাটা মুক্ত দিবস পালিত

দুর্গাপুর, মেহেরপুর ও দেবহাটা মুক্ত দিবস পালিত
মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের কলেজমোড়ে অবস্থিত স্মৃতিসৌধে ফুল দেওয়া হয় | ছবি: টাইমস
Advertisement
Advertisement

নানা আয়োজনে নেত্রকোনার দুর্গাপুর, মেহেরপুর ও সাতক্ষীরার দেবহাটা মুক্ত দিবস পালন করা হয়েছে।

শনিবার সকালে নেত্রকোনা দুর্গাপুরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত শেষে পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা।

নানা আয়োজনে নেত্রকোনার দুর্গাপুর মুক্ত দিবস পালন | ছবি: টাইমস

উদ্বোধন শেষে বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে এসে বৃক্ষরোপণ করা হয়।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এদিনে বাংলার দামাল ছেলেরা সশস্ত্র রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরকে মুক্ত করেছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ। তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে দিনটি পালন করা হয়।

এদিন সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের কলেজমোড়ে অবস্থিত স্মৃতিসৌধে ফুল দেওয়া হয়।

আরও পড়ুন

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাক সৈয়দ এনামুল কবীর। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। পরে দোয়ার আয়োজন করা হয়।

সকাল ১০টার দিকে ড. শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে আয়োজন করা হয় শোভাযাত্রার। পরে মুক্তিযোদ্ধা প্রাঙ্গণে জাতীয় ও মুক্তিযুদ্ধবিষয়ক পতাকা উত্তোলন করা হয়।

একই দিন সাতক্ষীরার দেবহাটা মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তন থেকে সকালে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সাতক্ষীরার দেবহাটা মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত | ছবি: টাইমস

দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা বারী মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad