দুদকের মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দুদকের মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারাগারে
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা বিশেষ দুই মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর দীর্ঘদিন আত্মগোপনে থেকে হাজিরা দিতে আসলে মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের মে মাসে তৎকালীন জেলা দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মাজেদ পৌরসভার প্রায় ৩ লাখ ২৫ হাজার ৩৩০ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র রমজান আলী ও মেসার্স মহুয়া কনস্ট্রাকশনের আমিরুল ইসলাম মট্টুর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ ছাড়াও ২০০৯ সালের আরও একটি বিশেষ মামলায়ও তিনি আসামি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad