ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক সেনা কর্মকর্তা ফের রিমান্ডে

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক সেনা কর্মকর্তা ফের রিমান্ডে
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত সাবেক মেজর মাঞ্জিল হায়দার চৌধুরীকে তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ দেন।

সাত দিনের দ্বিতীয় দফা রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার আসামিকে আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

তদন্ত কর্মকর্তা জানান, এর আগের জিজ্ঞাসাবাদে আসামি বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সংশ্লিষ্টতা, আর্থিক সহায়তা এবং অস্ত্র-গোলাবারুদ ব্যবহারের বিষয়ে কিছু আংশিক তথ্য দিয়েছেন। এই মামলার নেপথ্যের কুশীলব এবং জড়িত অন্যান্য পলাতক আসামিদের অবস্থান শনাক্তসহ পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার জন্য তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দারকে গ্রেপ্তার করা হয়। এরপর ১০ এপ্রিল চার দিন এবং ১৪ এপ্রিল তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল তাকে।

২০২৪ সালের ১৯ জুলাই নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। শেখ হাসিনা সরকারের পতনের পর নিহতের শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad