বাংলাদেশের গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী বুধ ও বৃহস্পতিবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভিএফএস গ্লোবাল।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়, এই দুই দিন যেসব আবেদনকারীর ভিসা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল তাদের সঙ্গে ভিএফএস গ্লোবালের পক্ষ থেকে ইমেইল অথবা টেলিফোনে যোগাযোগ করা হবে। সে অনুযায়ী, অ্যাপয়েনমেন্টের নতুন তারিখ ঠিক করে তাদের জানিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে ভিসা আবেদনকারীদের ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট www.vfsglobal.com ভিজিট করতে অনুরোধ জানানো হয়েছে।


