দালালদের টাকা দিয়ে অনুপ্রবেশ করল ১০ সদস্যের রোহিঙ্গা পরিবার!

দালালদের টাকা দিয়ে অনুপ্রবেশ করল ১০ সদস্যের রোহিঙ্গা পরিবার!
১০ সদস্যের একটি রোহিঙ্গা পরিবার বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দালালদের টাকা দিয়ে আবারও একটি রোহিঙ্গা পরিবার বাংলাদেশে ঢুকে পড়েছে বলে তথ্য পাওয়া গেছে। ওই পরিবারে ১০ জন সদস্য রয়েছে। তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে রোহিঙ্গা ক্যাম্পে তাদের এক আত্মীয়ের ঘরে আশ্রয় নিয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ওই পরিবারটি টেকনাফের শাহ পরীর দ্বীপ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। রোহিঙ্গা ক্যাম্প সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (সিআইসি) মো. ফখরুল ইসলাম বলেছেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি ঈদের ছুটিতে আছি।’

রোহিঙ্গা ক্যাম্প সুত্র জানিয়েছে, মায়ানমারের মংডু টাউনশিপ থেকে দালালের মাধ্যমে টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে এক পরিবারের ১০ জন রোহিঙ্গা। তারা উখিয়ার ১৫ নম্বর ক্যাম্পে তাদের এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছে।

আরও পড়ুন

অনুপ্রবেশকারীরা হলেন মো. হারুনের মেয়ে ছমুদা (১৮), সাবেকুন্নাহার (১৫), মো. সলিম (১৩), জবিউল্লাহ (১২), মো. আনোস (১১), জিয়াবুর রহমান (১০), শায়েকা (৮), উম্মে হাবিবা (৭), মো. ইসমাইল (৬) ও রেহেনা (৫)।

এই পরিবারটি রোহিঙ্গা ক্যাম্পের যার ঘরে আশ্রয় নিয়েছে তিনি হলেন ১৫ নম্বর ক্যাম্পের ই/১ সাব ব্লকের ১৬ নম্বর শেল্টারের সুলতানের ছেলে মো. আইয়ুব (৩২)।

১৫ নম্বর ক্যাম্পের আইন শৃঙ্খলায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, তিনি ঈদের ছুটিতে আছেন। তিনি খোঁজ নিয়ে বিষয়টি জানাতে পারবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad