মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর মিলল অর্ধগলিত মরদেহ

মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর মিলল অর্ধগলিত মরদেহ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর রুহুল আমিন ঘরামী (৪৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জায়গির এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, ১০ দিন আগে রুহুল আমিন ঘরামী নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে স্থানীয় এক কৃষক ধানক্ষেতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে কালকিনি থানা পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাবদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে মর্গে পাঠায়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ প্রাথমিকভাবে নিহতের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর হত্যার কারণ জানা যাবে। এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad