গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর-ধনঞ্জয়খালী সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়ার ঘটনায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন প্রকল্প পরিচালক হারুন অর রশিদ ও প্রকৌশলী শামছুর রহমান।
সোমবার ধসে পড়া সড়ক পরিদর্শন করতে গিয়ে এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, উদ্বোধনের আগেই সড়কটি ধসে পড়ার খবর প্রচারের পর তা প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে নিম্নমানের সড়ক নির্মানে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
এছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনে বিভিন্ন দুর্নীতির অভিযোগে আগের সকল তদন্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৭ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিকে ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


