দাবি না মানলে গভর্নরের পদত্যাগ দাবিতে বৃহস্পতিবার থেকে কলম বিরতির হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
তাদের দাবির মধ্যে রয়েছে, কর্মকর্তাদের বদলি প্রত্যাহারসহ বাংলাদেশ ব্যাংকের সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা।
বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক প্রতিবাদ সভা থেকে এসব দাবি ও কর্মসূচি ঘোষণা করা হয়। বুধবারের মধ্যেই দাবি পূরণের আহ্বান জানানো হয়।
সভা শেষে একটি প্রতিবাদ র্যালিও বের করা হয়।


