তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, চালক আটক

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, চালক আটক
নিহত নাহিদ সরদার ও র‌্যাবের হাতে আটক অভিযুক্ত চালক মো. সুজ্জাত আলী | কোলাজ: টাইমস
Advertisement
Advertisement

নড়াইলে ডিজেল দিতে অপরাগতা জানানোয় পেট্রোল পাম্পের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত চালক মো. সুজ্জাত আলীকে (৫০) আটক করেছে র‍্যাব।

রোববার দুপুরে যশোরের অভয়নগর উপজেলার কিসমত মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামে।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স গ্রেপ্তারের বিষয়টি টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাত ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের তুলারামপুর রেল ব্রিজ এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

আরও পড়ুন

রাতে চালক সুজ্জাত আলী নড়াইল সদরের ‘তানভীর ফিলিং স্টেশনে’ ট্রাক নিয়ে ডিজেল নিতে যান। পাম্পে পর্যাপ্ত ডিজেল মজুত না থাকায় ম্যানেজার নাহিদ সরদার তেল দিতে অপরাগতা জানান। এ নিয়ে তাদের মধ্যে তীব্র তর্ক-বিতর্ক হয় এবং চালক সুজ্জাত ম্যানেজারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।

পরে ডিউটি শেষে রাত ২টার দিকে নাহিদ ও তার সহকর্মী জিহাদ মোল্যা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তুলারামপুর রেল ব্রিজ এলাকায় পৌঁছালে ট্রাকটি পেছন থেকে তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই নাহিদ নিহত হন এবং জিহাদ মোল্যা গুরুতর আহত হন।

ঘটনার পর থেকে অভিযুক্ত চালক সুজ্জাত আলী পলাতক ছিলেন। সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ যশোরের সদস্যরা অভয়নগরে অভিযান চালিয়ে তাকে আটক করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad