এলজিইডির প্রধান প্রকৌশলী পদে আব্দুর রশীদের নিয়োগ বাতিল

এলজিইডির প্রধান প্রকৌশলী পদে আব্দুর রশীদের নিয়োগ বাতিল
Advertisement
Advertisement

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী পদে মো. আব্দুর রশীদ মিয়ার এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। শনিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জারি করা পূর্বের প্রজ্ঞাপনের মাধ্যমে দেওয়া এ নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আব্দুর রশীদ মিয়ার নিয়োগ আদেশ দেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় নিয়োগ আদেশটি বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad