মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মেহেরপুরে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে মেহেরপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন হোসেন (২৮) শহরের বোসপাড়ার বাসিন্দা বাবুল হোসেনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন সাগর আহমেদ, তিনি কুষ্টিয়ার কুমারখালীর আবুল হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইমন হোসেন ও সাগর আহমেদ মোটরসাইকেলে করে মেহেরপুর থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। পথে সড়ক ও জনপথ বিভাগের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ইমন হোসেনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন সাগর আহমেদ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad