ম্যাচ শুরু হতে না হতেই মাতিয়াস গালারসার রেকর্ড করা দ্রুততম গোলে তুরস্ককে ১-০ ব্যবধানে হারিয়েছে প্যারাগুয়ে। এই জয়ের মাধ্যমে লাতিন আমেরিকার দলটি বিশ্বকাপে নিজেদের নকআউটে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখল। বিপরীতে, টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তুরস্কের।
শনিবার সকালে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে রোমাঞ্চে ঠাসা এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের কিক অফ বাঁশির মাত্র ৬৫ সেকেন্ডেই গোল করে প্যারাগুয়েকে এগিয়ে দেন মাতিয়াস গালারজা। এটি এবারের আসরের দ্রুততম গোল। এদিনই স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমায়েল সাইবারি গোল করেছিলেন ৭১ সেকেন্ডে।
গালারসার করা এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের একমাত্র গোল হয়ে থাকে। এর আগে, নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল তুরস্ক।
প্রথমার্ধের শেষ দিকে দুই দলই গতিময় ফুটবল খেলে আক্রমণে ও প্রতি-আক্রমণে সুযোগ তৈরির চেষ্টা করে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে। মুখ ঢেকে তুরস্কের মের্ত মুলদুরকে কিছু একটা বলায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন।
ফিফার নতুন নিয়ম অনুযায়ী রেফারি বিষয়টি ভিএআরে পরীক্ষা করে এই লাল কার্ড দেখান। ফিফার নতুন নিয়মে এটিই প্রথম লাল কার্ডের ঘটনা।
মিগুয়েল আলমিরন লাল কার্ড দেখায় প্রথমার্ধের পর প্যারাগুয়ে ১০ জনের দলে পরিণত হয়। ফলে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন বেশি নিয়ে খেলার সুবর্ণ সুযোগ পায় তুরস্ক। তবে অসংখ্য সুযোগ হাতছাড়া করে তারা গোল শোধ করতে ব্যর্থ হয়।
প্যারাগুয়েকে সমতা আনতে না দিয়ে ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে রাখে লাতিন আমেরিকার দলটি, যার ফলে টানা দ্বিতীয় হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় তুরস্কের।


