সিলেটের মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হওয়া ‘উদয়ন এক্সপ্রেস’ সরিয়ে নেওয়ায় তিন ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলাবাজার স্টেশনে এ দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে বন্ধ হয়ে পড়ে সারাদেশের রেল যোগাযোগ। ট্রেনটি সরিয়ে নেওয়ায় তিন ঘণ্টা পর স্বাভাবিক হয় এই লাইনে ট্রেন চলাচল।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বার্তায় জানান, সিলেটের মোগলাবাজার স্টেশনের কাছে ঢাকা থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি কোচ নিরাপদ স্থানে রাখা হয়েছে। এতে ঢাকা-সিলেট-ঢাকা রুটের রেললাইন ট্রেন চলাচলের উপযোগী রয়েছে।


