তিন গোয়েন্দার লেখক রকিব হাসান আর নেই

তিন গোয়েন্দার লেখক রকিব হাসান আর নেই
তিন গোয়েন্দার লেখক রকিব হাসান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

তিন গোয়েন্দার লেখক রকিব হাসান মারা গেছেন। বুধবার রাজধানীর একটি হাসপাতালে ডায়ালাইসিস চলাকালীন তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

এর আগে, গুণী এ লেখক কিডনিজনিত অসুস্থতা নিয়ে গণস্বাস্থ্যনগর হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন। কোটি কোটি পাঠকের শৈশব রাঙিয়ে দিয়েছে তার এই তিন গোয়েন্দা উপন্যাস।

তার দুটি কিডনি বিকল হয়ে গিয়েছিল। প্রতি মাসে তার ৪টি ডায়ালাইসিস করতে হতো।

এর আগে রকিব হাসানের ছেলে রাহিদ হাসান তার বাবার চিকিৎসার জন্য অর্থনৈতিক সংকটের কথা জানিয়েছিলেন।

১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন রকিব হাসান। বাবার চাকরির কারণে শৈশব কেটেছে ফেনীতে। সেখান থেকেই স্কুলজীবন শেষ করে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে।

পড়াশোনা শেষে বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও অফিসের বাঁধাধরা জীবনে তার মন টেকেনি। অবশেষে তিনি লেখালেখিকেই বেছে নেন জীবনের একমাত্র পথ হিসেবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর