তারেক রহমানের দেশে ফেরা ‘পারিবারিক বিষয়’: রিজভী

তারেক রহমানের দেশে ফেরা ‘পারিবারিক বিষয়’: রিজভী
কুড়িগ্রামে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ‘পারিবারিক বিষয়’ বলে মনে করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘তারেক রহমানের ফেরার বিষয়টি একটি পারিবারিক বিষয়। তার মা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি এটা নিয়ে ভাববেন না আর অন্য কিছু নিয়ে ভাববেন সেটা তাদের পারিবারিক বিষয়।’

শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম সদর উপজেলার সরদার পাড়া জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রিজভী।

তারেক রহমানকে দেশের গণমানুষের নেতা উল্লেখ করে রিজভী বলেন, ‘উপযুক্ত সময়ে যখন তিনি মনে করবেন যে তার আসার সময় হয়েছে, তখনই আসবেন৷’

আরও পড়ুন

এ মুহূর্তে বিএনপির কাছে খালেদা জিয়ার রোগ মুক্তি ছাড়া অন্য কোনো কিছুই মুখ্য নয় জানিয়ে দলটির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘তিনি অনেক কিছু ত্যাগ করে, অনেক নির্যাতন সহ্য করে দেশবাসীকে ভালবেসেছেন এবং তাদের জন্যই এদেশে থেকেছেন। কোনো পরিস্থিতি তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি।’

‘আজ শুধু সারা দেশ নয়, সারা বিশ্ব থেকে তার রোগমুক্তি কামনা করা হচ্ছে। এটিই প্রমাণ করে, যে নেতা বা নেত্রী মানুষকে ভালোবাসে মানুষ তাকে কখনও ভোলে না।’

বিভিন্ন সময়ে খালেদা জিয়াকে সরিয়ে দেওয়ার না ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে পরিতয়াক্ত কারাগারে ফেলে রাখা হয়েছে। তাকে নানাভাবে নিপিড়ন করে নির্যাতন করে, বৈশ্বিকভাবে চাপ সৃষ্টি করা হয়েছে। কিন্তু তার সাহস, মানুষের প্রতি অঙ্গীকার, ভালোবাসা থেকে ফ্যাসিস্ট হাসিনার কোনো নির্যাতন তাকে টলাতে পারেনি।’

আরেক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, ‘যদি বড় ধরনের যদি কোনো সংকট না হয় তাহলে রমজানের আগে নির্বাচন বিএনপি এখনো অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ। আর এই নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad