তারেক রহমানের দেশে ফিরতে কোন বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমানের দেশে ফিরতে কোন বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই।

তিনি বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোন বাধা নেই। তারেক রহমান বাংলাদেশের নাগরিক, তিনি যেকোনো সময় দেশে ফিরতে পারেন।’

সংবাদ সংস্থা ইউএনবি জানায়, বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শনে গেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি ।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন নিয়ে তিনি বলেন, ‘ভারত থেকে যাদের পুশইন করা হচ্ছে, তারা বৈধ চ্যানেলে আসছে না, অমানবিকভাবে তাদের ঠেলে দেওয়া হচ্ছে।

বিষয়টি ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি। শিগগিরই পুশইন বন্ধ হবে বলে আশা করছেন তিনি।

আরও পড়ুন

এসময় আরও উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডা. নাজমুল করিম খান, গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক প্রমুখ।

এর আগে মঙ্গলবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারেক রহমান শিগগিরই বাংলাদেশে ফিরে আসবেন। তিনি অবশ্যই ফিরে আসবেন।’

লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক, নির্বাচনের শরিকদের সঙ্গে আসন সমঝোতা, অন্তবর্তী সরকারের কর্মকাণ্ড, সংস্কার কমিশনসহ নানা বিষয়ে কথা বলেন তিনি।

বিএনপি ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তবে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন; নির্বাচন হবে আগামী এপ্রিলের প্রথমার্ধে।

সরকারের এ সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘দেখুন, এই ব্যাপারে আমরা দলগত কোনো সিদ্ধান্ত নিইনি। আমরা আশা করছি, সরকারকে এটা বিবেচনা করবে, বাস্তবতার পরিপ্রেক্ষিতেই বিবেচনা করবে।’

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে এ বৈঠক হওয়ার কথা বলছে বিএনপি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad