তারেক রহমানকে রাশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

তারেক রহমানকে রাশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন
Advertisement
Advertisement

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন।

রাশিয়া দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় রুশ সরকারপ্রধান আশা প্রকাশ করেন, সরকারি পর্যায়ে গঠনমূলক যৌথ প্রচেষ্টা দুই দেশের পারস্পরিক কল্যাণে বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে সহায়ক হবে।

উল্লেখ্য, বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বিভিন্ন দেশের নেতারা অভিনন্দন জানিয়েছেন। তারেক রহমানকে শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, সৌদি আরবের ক্রাউন প্রিন্স (যুবরাজ) মুহাম্মদ বিন সালমান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারসহ বিশ্ব নেতারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad