তারেক-মোদী ফোনালাপ

তারেক-মোদী ফোনালাপ
তারেক রহমান ও নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময়, নির্বাচনে বড় জয় পাওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান তিনি।

শুক্রবার দুপুরে এক এক্স পোস্টে তারেক রহমানের সঙ্গে ফোনালাপের কথা জানান মোদী। তিনি লেখেন, ‘তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে উল্লেখযোগ্য বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি।’

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার (তারেক রহমান) প্রচেষ্টার জন্য আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও সমর্থন ব্যক্ত করেছি।’

নরেন্দ্র মোদীর এক্স পোস্ট।

গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারতের পক্ষ থেকে দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন নরেন্দ্র মোদী।

এর আগে, সকালে এক এক্স বার্তায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য বাংলাদেশের জনগণকে ভারতের পক্ষ থেকে শুভেচ্ছা জানান বিজেপি প্রধান। ওই পোস্টও তিনি তারেক রহমান ও বিএনপির নেতাকর্মীদের অভিনন্দন জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর