গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের দোয়া চাইলেন তারেক রহমান

গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের দোয়া চাইলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকার নৌবাহিনী সদরদপ্তর মসজিদে জুমার নামাজ আদায় করতে শুক্রবার দুপুরে গুলশানের বাসভবন থেকে বের হচ্ছিলেন তারেক রহমান। তার বাড়ির সামনে তখন উৎসুক জনতার ভীড়। সবাই এক ঝলক দেখতে এসেছেন দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে।

ফটক দিয়ে গাড়ি বের হতেই মানুষের ভীড় দেখে থেমে যান তারেক রহমান। গাড়ি থামিয়ে কিছুক্ষণ সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। নেমে আসেন গাড়ির দরজা খুলে।

সেখানে উপস্থিত কয়েকজনের পরিচয় জানতে চান তারেক রহমান।

এসময় জনতার মধ্য থেকে অনেকে বলে ওঠেন, নতুন বাংলাদেশ গড়তে তারা তারেক রহমানের সঙ্গে থাকতে চান।

আরও পড়ুন

জবাবে তাদের ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন।’

এ সময় রাস্তায় মানুষের ভীড় বেড়ে যায়। উপস্থিত সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে গাড়িতে উঠে মসজিদের দিকে চলে যান তারেক রহমান।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। এর মধ্য দিয়ে প্রায় দুই যুগ পর বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর