ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস ) নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রেহনুমা শাহরিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমন্ত সরকার আর্পণ।
রোববার এ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নব নির্বাচিত রেহনুমা প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং সুমন্ত ২০১৯–২০ শিক্ষাবর্ষের রাজনৈতিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
এ সময় মোহাম্মদ ইসরাত আবু তোইমুর সহ সভাপতি, নুজহাত জাহান নুহা সহ সাধারণ সম্পাদক এবং আবদুল্লাহ আল আমিন খান সিয়াম কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন।
দেশের চলচ্চিত্র আন্দোলনের অন্যতম প্রাচীন ও অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
এ ছাড়া বাংলা ভাষার চলচ্চিত্রকে উৎসর্গ করা দেশের অন্যতম বৃহৎ উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র’ এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য ছবি নিয়ে আয়োজিত ইন্টারন্যাশনাল ইন্টার ইউনিভার্সিটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজনের জন্যও ঢাবি চলচ্চিত্র সংসদ বিশেষভাবে পরিচিত।


