বিয়ারিং প্যাড দুর্ঘটনার পর মেট্রোর যাত্রী কমেছে ১০%

বিয়ারিং প্যাড দুর্ঘটনার পর মেট্রোর যাত্রী কমেছে ১০%
উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহতের ঘটনার পর থেকে মেট্রোরেলের যাত্রী কমেছে গড়ে ১০ শতাংশ।

ঢাকায় মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ একথা জানান।

সোমবার উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেট্রোরেলের বিয়ারিং প্যাডের দুর্ঘটনার পর গড়ে ১০ শতাংশ যাত্রী কমেছে। আগে দৈনিক গড়ে চার লাখ ৬০ হাজার যাত্রী মেট্রোরেলে যাতায়াত করতেন। বর্তমানে সংখ্যাটা নেমে এসেছে চার লাখের আশপাশে।

বিয়ারিং প্যাডের দুর্ঘটনার পর মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রকল্প শেষে মেট্রেরেলের সেইফটি অডিট করা হয়নি। এখনো সেইফটি অডিট না করে ট্রেন চালালে দুর্ঘটনার কোনো ঝুঁকি আছে কি না এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, ‘কোনো ঝুঁকি নেই।’

ঢাকাবাসীর জন্য সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল চলাচলের মাঝে বিরতির সময় আরও কমিয়ে আনার কথা রয়েছে। সাড়ে চার মিনিট পরপর মেট্রো চালু করতে আরো দুই মাস সময় লাগবে বলে জানিয়ে ডিএমটিসিএল এমডি বলেন, নতুন করে ট্রেন অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে; তাদের প্রশিক্ষণ দিতে সময় লাগবে তিন মাস।

গত ২৬ অক্টোবর বেলা ১২টার ঢাকার ফার্মগেটে মেট্রোলাইনের শক অ্যাবজরভারের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালাম ঘটনাস্থলেই মারা যান। ওই দুর্ঘটনার পরই প্রভাব পড়ে মেট্রোর যাত্রী সংখ্যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad