ঢাবির ৫ স্থাপনায় তালা দিল ‘নিষিদ্ধ ছাত্রলীগ’

ঢাবির ৫ স্থাপনায় তালা দিল ‘নিষিদ্ধ ছাত্রলীগ’
ঢাবির পাঁচটি স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়েছে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়েছে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। বৃহস্পতিবারের জন্য আওয়ামী লীগ যে ‘লকডাউন কর্মসূচি’ ঘোষণা করেছে তারই অংশ হিসেবে এ তালা দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতের কোনো এক সময়ে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, আই ই আর, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউট, কার্জন হল এবং বিজ্ঞান ভবন এই পাঁচটি অ্যাকাডেমিক ভবনের ফটকে তালা ঝুলানোর ঘটনা ঘটে।

এ ঘটনার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন লেখেন, ‘১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। লকডাউন বিএসএল–চারুকলা অনুষদ, আই ই আর, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউট, কার্জন হল গেইট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।’

ঢাবির পাঁচটি স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়েছে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। ছবি: টাইমস

ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘গত রাতে যে স্থাপনাগুলোতে তালা লাগানো হয়েছিল, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের যারা গেইটগুলোতে কর্মরত ছিল তাদের বরখাস্ত করারও সিদ্ধান্ত হয়েছে।’

আরও পড়ুন

সাময়িক বরখাস্ত হওয়া নিরাপত্তারক্ষীরা হলেন–শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শাহ আলম ও মো. সেলিম, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সফিকুল ইসলাম, কার্জন হলের ফটকে দায়িত্বরত আলী আহমেদ এবং চারুকলা অনুষদের মাঝের ফটকে দায়িত্বরত সংগ্রাম হোসেন।

তালা ঝুলানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে প্রক্টর বলেন, ‘আমরা সিসিটিভি ক্যামেরা দেখে তাদের চিহ্নিত করার চেষ্টা করছি।’

এ সময় ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন কর্মসূচি’ বিবেচনা করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা নিয়মিত যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি, তার পাশাপাশি অবশ্যই আরও সতর্ক থাকব এবং সবাই যেন সর্বোচ্চ সতর্ক থাকে, তা নিশ্চিত করব।’

ঢাবির প্রক্টরিয়াল টিম জানায়, বুধবার বিকেল ২ টায় সহকারী প্রক্টর, সিকিউরিটি অফিসার ও স্টেট অফিসার এক বৈঠকে বসবেন এবং বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad