ঢাকাসহ আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

ঢাকাসহ আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
ঢাকার সড়কে দেখা মিলছে বিজিবি সদস্যদের। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিজিবি মোতায়েনের তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

১৩ নভেম্বর ঘিরে সাধারণ মানুষের মধ্যে যখন নানা ধরনের উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে, তখনই বিজিবি মোতায়েনের খবর এল।

আরও পড়ুন

অবশ্য এর আগেই পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা জারির কথা জানানো হয়েছিল।

বৃহস্পতিবার অর্থাৎ ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার রায়ের তারিখ নির্ধারণ করবে। গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহ করছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে এবং ‘ঢাকা লকডাউন কর্মসূচি’ আড়ালে সহিংসতা চালাতে পারে।

সে কারণেই দেশজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর