ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভিন্ন পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে ‘চেয়ার’স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।
এর মধ্যে ১৩তম ও ১৪তম ব্যাচের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ১৭ জনকে এবং প্রফেশনাল মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল রিলেশনস (পিএমআইআর) পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য সাতজনকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
শনিবার বিভাগীয় মিলনায়তনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান এ এস এম আলী আশরাফের সভাপতিত্বে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
ফরেন সার্ভিস একাডেমির রেক্টর অ্যাম্বাসেডর মুহাম্মদ আব্দুল মুহিত এবং পিএমআইআর প্রোগ্রামের পরিচালক এহসানুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চেয়ার’স অ্যাওয়ার্ড পাওয়া ২৪ শিক্ষার্থী হলেন খন্দকার তাহমিদ রেজওয়ান, কাওসার উদ্দিন, নূর নাহার সুকন্যা, কাজী আশজাদ হোসেন, রাফিউল করিম, তাহিয়া আফরা জান্নাতি, কাওসার উদ্দিন মাহমুদ, আনিম শাহরিয়ার মৌন, নুসরাত তাসনিম, ফারিয়া ইসলাম, তাবাসসুম এলাহী, সৈয়দা মুবাশ্বির মাহজাবিন নাহিয়ান, ফেরদৌসী জামান, মোজাহিদুর রহমান সুফি, আহমদ শামস কাদির, জাহিদুর রহিম, শেখ মোহাম্মদ হাসিব আজিজ, মো. শোয়েব রিফাত ওমি, মো. রফিকুর রহমান ও গাজী মোস্তফা ফুয়াদ।


