ঢাকা-১৭ আসনের ভোটারদের জন্য তারেক রহমানের সমাবেশ সন্ধ্যায়

ঢাকা-১৭ আসনের ভোটারদের জন্য তারেক রহমানের সমাবেশ সন্ধ্যায়
তারেক রহমান। ফাইল ছবি
Advertisement
Advertisement

ঢাকা-১৭ আসনের ভোটারদের সামনে সন্ধ্যায় নিজের নির্বাচনী বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার সন্ধ্যায় ভাসানটেকের বিআরবি ময়দানে আয়োজিত জনসমাবেশে বক্তব্য দেবেন তিনি।

এর আগে গত বুধবার রাতে সিলেটে হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন বিএনপি প্রধান। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার মাধ্যমে শুরু হয় তার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার।

গত ১৬ ঘণ্টায় সিলেট থেকে শুরু করে সাত জেলায় নির্বাচনী জনসমাবেশে বক্তব্য দিয়েছেন তিনি। ঢাকার বাসায় ফিরেছেন ভোরে।

আরও পড়ুন

টানা এই সফরে অনুষ্ঠিত জনসমাবেশগুলোয় গভীর রাত পর্যন্ত বিপুল মানুষের উপস্থিতি দেখা গেছে। এসব সমাবেশে ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতা হওয়া প্রার্থীদের পক্ষেও ভোট চান তিনি।

একই সঙ্গে এসব নির্বাচনী সমাবেশে আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান।

সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার পর সড়কপথে বিকাল ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব, রাত ৩টায় নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠ এবং সেখান থেকে  রাত সোয়া ৪ টার  দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় শেষ নির্বাচনী সমাবেশ করেন বিএনপি চেয়ারম্যান।

শেষ কয়েকটি নির্বাচনী সমাবেশে ভোর রাত পর্যন্ত নেতাকর্মীদের অপেক্ষা করিয়ে রাখার জন্য দুঃখ প্রকাশও করেন তারেক রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad