জনগণের প্রতিপক্ষই গণভোটে ‘না’ এর পক্ষে থাকবে : আদিলুর রহমান

জনগণের প্রতিপক্ষই গণভোটে ‘না’ এর পক্ষে থাকবে : আদিলুর রহমান
রংপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আদিলুর রহমান খান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পরাজিত শক্তি, ফ্যাসিবাদের সহযোগী এবং বাংলাদেশের গণমানুষের প্রতিপক্ষরাই কেবল আসন্ন গণভোটে ‘না’ এর পক্ষে থাকবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার সকালে রংপুর মহানগরীর ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আদিলুর রহমান আরও বলেন, ‘গণঅভ্যুত্থানে মাধ্যমে গঠিত সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সে কারণেই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়া জরুরি।  বাংলাদেশের জনগণ, জনগণের কাফেলা,  জনগণের জোয়ার হ্যাঁ ভোটের পক্ষে থাকবে।’

এর আগে দুই দিনের সফরে বৃহস্পতিবার রাতে রংপুর যান আদিলুর রহমান। স্থানীয় সরকারের বিভিন্ন স্থাপনা পরিদর্শন ছাড়াও দুপুরে জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ও করবেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad