ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের দোগাছি ও খানবাড়ি এলাকায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ২ পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে দোগাছি এলাকায় একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় অজ্ঞাতনামা একজনের মৃত্যু হয়।
এর আগে সাড়ে ৭টার দিকে একটি মোটরসাইকেলের চাপায় অজ্ঞাতনামা আরেক পথচারী নিহত হয়। খবর পেয়ে দুটি মরদেহ উদ্ধার করে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলওয়ার আজাদ হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মৃতদেহ দুটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। অ্যাম্বুলেন্সটি আটক করা হয়েছে।


