ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৩ বন্দীর মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৩ বন্দীর মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)। ফাইল ফটো
Advertisement
Advertisement

ঢাকা কেন্দ্রীয় কারাগারের তিন বন্দীর মৃত্যু হয়েছে। রোববার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর দুই বন্দীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপর একজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মারা যাওয়া তিনজন হলেন আবুল বাশার (৫৮), আব্দুল কাইয়ুম (৬২) ও শাহাদাত হোসেন (৪৮)।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান জানান, কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ৭টার দিকে আবুল বাশারকে এবং সকাল ৯টার দিকে আব্দুল কাইয়ুমকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাদের পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

তিনি জানান, দুই বন্দীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, আরেক বন্দী শাহাদাত হোসেনকে গত ২৮ আগস্ট ঢামেক হাসপাতালের ৫০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।

মৃত আবুল বাশারের বাড়ি চাঁদপুরের কচুয়া থানার কুটিয়া গ্রামে। আব্দুল কাইয়ুমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পাদুয়ার বাজার এলাকায়। আর শাহাদাত হোসেন মিরপুর-২-এর বড়বাগ এলাকায় থাকতেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর