ঢাকা আরিচা মহাসড়কে অটোরিকশা চালকদের বিক্ষোভ

ঢাকা আরিচা মহাসড়কে অটোরিকশা চালকদের বিক্ষোভ
ঢাকা আরিচা মহাসড়ক। ছবি: ফেসবুক থেকে
Advertisement
Advertisement

অটোরিকশা চলাচলের অনুমতি ও জরিমানা বন্ধের দাবিতে সাভারের ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশা চালক সমিতি। এসময় চলাচলরত অটোরিকশা থেকে অবৈধভাবে টাকা নেওয়ারও অভিযোগ তুলেছে চালক সমিতি।

শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের পাকিজা এলাকা অবরোধ করে রাখেন তারা। সড়ক অবরোধের ফলে ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অসংখ্য যানবাহন দীর্ঘ যানজটে আটকে পড়ায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা আরিচা মহাসড়কে দীর্ঘদিন ধরে ধীরগতির অটোরিকশা চলাচল করছে। ফলে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। এ নিয়ে স্থানীয়রা অভিযোগ করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সাভার হাইওয়ে পুলিশ মহাসড়কে অটোরিকশা নিয়ন্ত্রণের পদক্ষেপ নেয়। সে অনুযায়ী আইন অমান্য করলে প্রতি অটোরিকশা চালককে ২৬ টাকা করে জরিমানা করা হয়।

এ ঘটনার প্রতিবাদে মহাসড়কে অটোরিকশা চলাচল ও জরিমানা বন্ধের দাবিতে বিক্ষোভ করে অটোরিকশা চালক সমিতি। তারা ঢাকা আরিচা মহাসড়কে অটোরিকশা দিয়ে সড়ক অবরোধ করে রাখে। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে প্রায় দেড় ঘণ্টা।

পরে সাভার মডেল থানা পুলিশ অটোরিকশা চালকদের দাবি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানালে তারা অবরোধ তুলে নেন।

এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, বিক্ষুব্ধ চালকদের শান্ত করা হয়েছে। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad