ঢাকাসহ ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ

ঢাকাসহ ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
Advertisement
Advertisement

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারও বড় পরিসরে মাঠ প্রশাসনে রদবদল করেছে সরকার। এক সপ্তাহের ব্যবধানে ঢাকাসহ ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার রাতে পৃথক দুটি আদেশে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

ঢাকার পাশাপাশি পাবনা, যশোর, রংপুর, মেহেরপুর, নোয়াখালী, গাজীপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাদারীপুর, মৌলভীবাজার, বরিশাল, বরগুনা, রাঙ্গামাটি, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, নেত্রকোণা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা ও নারায়ণগঞ্জ জেলায়ও জেলা প্রশাসক পদে পরিবর্তন আনা হয়েছে।

গত সপ্তাহে ২৯ জেলায় জেলা প্রশাসক নিয়োগের পর এটি দ্বিতীয় দফার রদবদল।

৮ নভেম্বরের আদেশে মোহাম্মদ শফিউল আলমকে ঢাকার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু মাত্র পাঁচ দিনের মাথায় সেই আদেশ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব রেজাউল করিমকে ঢাকার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

একই দিনে জারি করা অপর এক আদেশে খুলনা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার পদেও পরিবর্তন আনা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad