গণভোটের সিন্ধান্তে প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ

গণভোটের সিন্ধান্তে প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ
Advertisement
Advertisement

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং একই দিনে গণভোট আয়োজনের কথা জানানোয় তাকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার ঢাকার গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এ ধন্যবাদ জানানো হয়। সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ১৭ অক্টোবর ঐকমত্যের ভিত্তিতে সই হওয়া ‘জুলাই জাতীয় সনদ’-এর ওপর জনগণের মতামত যাচাইয়ের জন্য গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্তকে ইতিবাচক বলে মন্তব্য করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার ও নির্বাচন কমিশন যেন দ্রুত নির্বাচনের আয়োজনের কার্যক্রম শুরু করে–এই আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলন উপস্হিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমান, মেজর ( অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও এজেডএম জাহিদ হোসেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad