ঢাকার সাবেক সিএমএম রেজাউল করিম বরখাস্ত

ঢাকার সাবেক সিএমএম রেজাউল করিম বরখাস্ত
রেজাউল করিম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীকে।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৯ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সোমবার বিষয়টি সামনে আসে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা যুক্তিযুক্ত বলে কর্তৃপক্ষের কাছে মনে হয়েছে প্রতীয়মান হয়েছে।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা-২০১৭ এর বিধি ১১ অনুযায়ী রেজাউল করিম চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা  হলো জানিয়ে প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ঢাকার সিএমএম থাকাকালে রেজাউল করিম চৌধুরীর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর তিনি আলোচনায় আসেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad