ঢাকায় ফের বৃষ্টিপাত, জলাবদ্ধতার শঙ্কা

ঢাকায় ফের বৃষ্টিপাত, জলাবদ্ধতার শঙ্কা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কয়েকজন শিক্ষার্থীর বৃষ্টিবিলাস। ছবি: অনিক রহমান/টাইমস
Advertisement
Advertisement

সোমবার (২৮ জুলাই) সারাদিন ঢাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের প্রথমার্ধে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ- পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ সময়ে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

এদিকে মঙ্গলবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল অঞ্চলটিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫০ মিলিমিটার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad