পাকিস্তানী সংগীতশিল্পী আতিফ আসলাম ঢাকায় কনসার্ট করার কথা ১৩ ডিসেম্বর। ‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’-শিরোনামে কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার ১০০ ফিট ও ৩০০ ফিট এলাকার মধ্যবর্তী কনসার্ট এরিনায়।
কনসার্টটি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে নানা ধরণের বিভ্রান্তিকর তথ্য। আতিফ আসলাম আসছেন না কনসার্টটিতে, এমনকি ভেন্যুও চূড়ান্ত হয়নি এমন তথ্য ছড়িয়ে পড়ায় বিপাকে পড়েছেন আয়োজকরা।
তারা জানান, নিরাপত্তাজনিত কারনে ভেন্যুর সঠিক নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না; এই সুযোগটিকে কাজে লাগিয়েই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ভেন্যু সংক্রান্ত প্রয়োজনীয় সব প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
আতিফ আসলামও তার ভেরিফাইড ফেসবুক পেজে গত বুধবার কনসার্টের পোস্টার শেয়ার করে জানান দিয়েছেন, তিনি আবারও ঢাকায় আসছেন
আয়োজকরা জানিয়েছেন, কনসার্টের প্রতিটি টিকেট বিক্রির একটি অংশ প্রদান করা হবে PUSAB (Private University Students Alliance of Bangladesh) এর মাধ্যমে জুলাই বিপ্লবের ফাইটার ও তাদের পরিবারের সহায়তায়।


